শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসকের শ্রদ্ধা

সিনিয়র রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা:   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসকের শ্রদ্ধা

জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, এলজিইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারি রাজেন্দ্র কলেজ, গণপূর্ত অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওজোপাডিকো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com