তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের উদ্যোগে এবং গাউছিয়া সুলতানপুরী ট্রাস্টের ব্যবস্থাপনায় বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে উপহার (তোহফা) সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন এবং গাউছিয়া সুলতানপুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা, হযরতুলহাজ্ব শাহসূফী আল্লামা সৈয়দ আবুল মকছুম মুহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.) ছাহেব কেবলার সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বন্যার পানিতে তলিয়ে যাওয়া দুর্গত এলাকাগুলোতে ট্রাস্টের একদল স্বেচ্ছাসেবী অত্যন্ত নিষ্ঠার সাথে ঘুরে ঘুরে এই ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে এবং তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। আগামীতেও গাউছিয়া সুলতানপুরী ট্রাস্টের এই ধরণের সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁওয়ের মুজিবনগরে অবস্থিত সাতগাছিয়া দরবার শরীফের প্রধান কার্যালয় থেকে এই পুরো ত্রাণ কার্যক্রমটি সমন্বয় ও পরিচালনা করা হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ এবং সচেতন মহল দরবার শরীফ ও ট্রাস্টের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com