তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লিজেন্ড ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই লিজেন্ড ফাউন্ডেশন দেশের বিভিন্ন দুর্যোগ ও দুর্বিপাকের সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের বন্যায়ও সংগঠনটি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন-এর নেতৃত্বে এ ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, মোঃ কায়েম, আজহারুল হক (আকিল) এবং মোঃ তানভীর। এছাড়াও স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেন মনসুর আহমেদ ও আজগর হোসেন।
ত্রাণ কার্যক্রমে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সাপোর্ট টিম হিসেবে দায়িত্ব পালন করেন সোয়েব আহমেদ, যিনি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণে সহযোগিতা করেন।
লিজেন্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় সংগঠনের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যাদুর্গত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আহ্বান জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com