শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলা প্রেসক্লাব মিশিগানের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়

কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলা প্রেসক্লাব মিশিগানের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে মিশিগানে বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায় বাস্তবায়ন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ, দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতের এই নেতা।

বাংলা প্রেসক্লাব মিশিগানের সিনিয়র সহসভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভাতে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সহকারী সেক্রেটারি কাওসার দেওয়ান ও কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদসহ সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন সিটি অব ওয়ারেনের বোর্ড অব রিভিউ সদস্য ফয়সাল আহমেদ, শিক্ষাবিদ জুবেরুল চৌধুরী খোকন, আল কুরআন একাডেমির প্রিন্সিপাল খায়রুল হাসান রফিক, মসজিদ আল ফালাহর প্রেসিডেন্ট কুরবান চৌধুরী, ইসলামিক সেন্টার অব ওয়ারেনের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, ওয়ারেন সিটি কমিশনার সাব্বির খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের ভোটে যে সিদ্ধান্ত এসেছে, তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। প্রয়োজনে সংসদের ভেতরে এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

দ্রব্যমূল্য এবং গ্যাস-বিদ্যুতের দাম প্রসঙ্গে তিনি বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও অনিয়ম বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রবাসীদের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মতবিনিময় শেষে বাংলা প্রেসক্লাব মিশিগানের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়েরকে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম ও কফি মগ উপহার দেওয়া হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com