শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাইট কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা পুরস্কার প্রদান

শফিকুল ইসলাম বাদল   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাইট কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা পুরস্কার প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট কিন্ডারগার্টেনে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৫ ইং সনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রেণিভিত্তিক মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খন্দকার শওকত আকবর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মোশাররফ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আবু ইউসুফ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম সবুজ সরকার এবং উদ্বোধক ছিলেন মোঃ মির্জা সালাউদ্দিন সবুজ। এ সময় এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মেধা পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফলের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com