শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুরু

স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে এবারের জাতীয় মৎস্য পক্ষ।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এসব কর্মসূচির মূল লক্ষ্য।জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ এবং সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাইদ।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com