শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রেকিং নিউজ: হোমনায় ট্রিপল মার্ডারে ৬ মাস পর নতুন মোড়

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রেকিং নিউজ: হোমনায় ট্রিপল মার্ডারে ৬ মাস পর নতুন মোড়

কুমিল্লার হোমনা উপজেলার মনিপুরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় দীর্ঘ ছয় মাস পর নতুন মোড় এসেছে। বাড়ির পাশে ড্রেজিং করা বালুর স্তূপের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ভবন থেকে খোয়া যাওয়া দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি ছোট তালা উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া।

ওসি জানান, উদ্ধার করা আলামতগুলো আলোচিত ট্রিপল মার্ডারের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

এদিকে উদ্ধার হওয়া চাবির একটি দিয়ে ঘরের তালা খোলা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার হওয়া এসব আলামত হত্যাকাণ্ডের তদন্তে নতুন কোনো তথ্যের সন্ধান দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com