শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়

সিনিয়র রিপোর্টার :   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়

আব্দুস সালাম মোল্লা ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাসে থাকা প্রায় ৪০ যাত্রী প্রাণে বেঁচে যান।

আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে।

জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেস নামের বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির পেছনের অংশ পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায় এবং সামনের অংশ ভেসে থাকে।

যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বাসটির জানালা ভেঙে অনেক যাত্রীকে টেনে বের করেন। কয়েকজন যাত্রী নিজেরাও বেরিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাস্থলে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে তাঁদের তৎপরতায় সবাই প্রাণে বাঁচলেও অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক হাসান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে দশমনিয়া পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সে সময় বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটি ওপরে তুলতে কিছু সময় লাগবে বলেও তিনি জানান।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কেউ প্রাণ না হারালেও ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com