শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার

মোঃ রাহিজুল ইসলাম   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার
১৫৬

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির এক যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের (২ নম্বর ওয়ার্ড) মৃত নজির উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযান চলাকালে মনজু আলম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলতে স্থানীয় দুই যুবক এগিয়ে এলে তিনি তাঁদের কামড়ে রক্তাক্ত করেন। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও দক্ষ তৎপরতায় শেষ পর্যন্ত তাকে কাবু করে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ১৫ ফুট উঁচু সতেজ গাঁজাগাছ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

​অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান সশরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

​সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ও কেনাবেচা বন্ধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com