মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিনুর রহমান মধু, মোঃ নাজমুল হোসেন বাবুল, মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তার হোসোন, যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসাইন, যুগ্ম-আহবায়ক কাজী ইমরানসহ উপজেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com