মাসুদ রায়হান | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
“যক্ষ্মা হলে রক্ষা নাই—এ ধারণার কোনো ভিত্তি নেই, বরং নিয়মিত চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ ভালো হয়।” মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাণবন্ত প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত যক্ষ্মা রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভায় এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক মননশীল ও উদ্দীপনামূলক আমেজ তৈরি করে।
বসুন্ধরা শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক জিএম মমিনুর রহমান, প্রণয় কুমার বিশ্বাস, কার্তিক চন্দ্র হালদার ও স্বপ্নীল মল্লিক রিজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃওয়াহিদুজ্জামান,আখতারুজ্জামান, মিলন মন্ডল, নাজমা খাতুন, ফাতিমা খাতুন, শাহরিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান,মোঃ ইয়াছিন আলী, উপজেলা বসুন্ধরা শুভ সংঘের সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান,মোঃ হাদিউজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর সরকার, সদস্য কাইয়ুম হাসান শিমুল,দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতারসহ
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভসংঘের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক হেলথ সেন্টারের তথ্য অনুযায়ী, মণিরামপুর উপজেলায় প্রতি মাসে অন্তত ৮০ জন মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছেন, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবার সময় এনে দিয়েছে।
মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম তালুকদার বলেন,”আমাদের শিক্ষার্থীদের মাঝে যক্ষ্মার মতো রোগ সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দিতে হবে। ‘যক্ষ্মা হলে রক্ষা নাই’—এই ভ্রান্ত ধারণাটি সমাজ থেকে চিরতরে মুছে ফেলতে হবে এবং নিয়মিত চিকিৎসায় যে যক্ষ্মা ভালো হয়, সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”বসুন্ধরা শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি
এস এম হাফিজুর রহমান বলেন,
“তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যক্ষ্মার বিরুদ্ধে আমাদের এই সামাজিক আন্দোলন কেবল একটি সভা নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার।”
মনিরামপুর উপজেলা বসুন্ধরা শুভ সংঘের সহ-সভাপতি ডাঃ হাবিবুর রহমান বলেন, “যক্ষ্মার জীবাণু এখন আর অভিশাপ নয়, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি স্বাস্থ্য সমস্যা। সচেতনতা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে পারলে খুব দ্রুতই আমরা মণিরামপুরকে যক্ষ্ণামুক্ত একটি নিরাপদ জনপদে রূপান্তর করতে পারব।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com