শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মসজিদের ইমামের বাইক নিয়ে গেলেও স্মার্টফোন ফেলে গেলো ছিনতাইকারী!

‎মাসুদ রায়হান   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মসজিদের ইমামের বাইক নিয়ে গেলেও স্মার্টফোন ফেলে গেলো ছিনতাইকারী!

যশোরের মণিরামপুরে ফজরের নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে আমান উল্লাহ(৫৮) নামে এক মসজিদের ইমামের পথ আটকে মারধর ও তার ব্যবহারিত ১২৫ সিসির মোটরসাইকেল ছিনতাইয়ের ঘঠনা ঘঠেছে।

তবে নিজেদের ভুলে ছিনতাই কারীদের একজনের ব্যবহারিত ১টি স্মার্ট ফোন ও ২টি জিআই পাইপ ফেলে রেখে যাওয়াতে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘঠনায় হামলার স্বীকার হওয়া উপজেলার খেদাপাড়া ইউনিয়নের আঃ গফুরের ছেলে হেলাঞ্চী বাজার মসজিদের ইমাম আমান উল্লাহর স্ত্রী সেলিনা খাতুন মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রমতে, শনিবার (২৫শে জুলাই) ফজরের আজানের পরপরই ৪ঃ৪৫ মিঃ এর দিকে আমান উল্লাহ বাড়ি থেকে বের হয়ে কিছুদূর গেলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পাকা সড়কের উপর পূর্ব হতে ওঁৎ পেতে বসে থাকা দূর্বৃত্তরা সড়কে পাঠখড়ির বোঝা ফেলে তাকে গতিরোধ করে। দাড়িয়ে গেলে পেছন দিক থেকে আসা এক দূর্বীত্ত তার মাথায় সজোরে আঘাত করলে ইমাম আমান উল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন আসতে লাগলে তার মোটরসাইকেল নিয়ে পালানোর সময় কোন এক দূর্বীত্তের ব্যবহারিত ১টি রিডমি স্মার্টফোন ও হামলায় ব্যবহারিত ২টি জিআই পাইপ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত ইমামকে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘঠনায় ঘঠনাস্থল পরিদর্শন ও উদ্ধার হওয়া ফোন,জিআই পাইপ হেফাজতে নেই মণিরামপুর থানা পুলিশ।

‎আহতকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান যশোর ৫(মণিরামপুর) আসনের সাংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি)।

‎ঘঠনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com