শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয় : তরুণদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদকমুক্ত গাইবান্ধা গড়ার প্রত্যয় : তরুণদের বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

গাইবান্ধা মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগষ্ট২০২৬) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগমের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মো. রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজান, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ সুধিজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

দেড় ঘন্টাব্যাপী আলোচনা সভায় মাদকের কু-প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যা ব্যক্তি পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাড়িয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক নির্মুলে সকলকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে মাদককারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

শেষে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে মাদক থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com