শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানবিক সহায়তায় এগিয়ে এলো মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপকৃত ৩০ পরিবার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবিক সহায়তায় এগিয়ে এলো মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপকৃত ৩০ পরিবার
১৭২

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বন্যাকবলিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি অসচ্ছল পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবুর সার্বিক দিকনির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ করা প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় কিছু ওষুধ।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহ, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক অঙ্গীকারের অংশ। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের নেতারা সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণসামগ্রী গ্রহণকারী পরিবারগুলো এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, বন্যার এই কঠিন সময়ে প্রাপ্ত খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী তাদের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com