কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গত বৃহস্পতিবার (৩০ শে জুন) যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন আলিফ রেস্টুরেন্টে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটে।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আরিফুর রহমান জানান বিদুৎ না থাকার কারণে বৃহস্পতিবার রাতে তারা রেস্টুরেন্টটি বন্ধ করে দেন পরের দিন সকাল ৮ টায় ব্রেকফাস্ট এর সময় রেস্টুরেন্ট খোলার সময় দেখতে পান রেস্টুরেন্টের মেইন গেট এবং ক্যাশ রেজিস্ট্রার ভাঙা সেই সময় সাথে সাথে ওয়ারেন সিটির পুলিশকে বিষয়টি জানায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো চোর ক্যাশ রেজিস্টার এবং টিপস এর টাকা নিলেও মসজিদের দানবাক্সের টাকা চুরি করেনি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com