কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিশিগান শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকীব। পরে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নেতা কর্মীরা ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতি, গণতন্ত্র ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন। তিনি প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য রাখেন তারেক আহমদ চৌধুরী, গোলাম মস্তফা খান, আমর আশরাফী ইমন, নাজমুল হাসনাত চৌধুরী, মনজুরুল করিম তুহিন, সৈয়দ তায়েফুজ্জামান, সৈয়দ শাহাদত হোসেন,শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাসিরুল হক শাহীন, মোহাম্মদ জিলাল উদ্দিন, মাজহারুল ইসলাম ডালিম, মুফতি নেহার উদ্দিন, মোশারফ হোসেন চৌধুরী লিটু, মইনুল হক, ফয়সল চৌধুরী, মধুদ চৌধুরী, আব্দুল শহিদ, রিপন লস্কর, আফাজ, সরোয়ার হোসেন।
মতবিনিময় সভায় মিশিগান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com