নাজমুল হাসান | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন ধামঘর গ্রামের সন্তান জাহাঙ্গীর আলম বাবুল। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে আয়োজিত বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনপদ প্রদক্ষিণ করে।
এ সময় তাঁর সমর্থকদের অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়।
শোভাযাত্রাটি ধামঘর গ্রাম থেকে শুরু হয়ে চৌমুহনী বাজার, কৃষ্ণপুর ও খুরইলসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে। পরে মুগসাইর, রায়তলা ও ভুবনঘর হয়ে পুনরায় ধামঘরে এসে শেষ হয়। যাত্রাপথে জাহাঙ্গীর আলম বাবুল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শোভাযাত্রা শেষে ধামঘরে আয়োজিত সমাপনী পর্বে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল। তিনি বলেন, আমি ধামঘরের সন্তান। আপনাদের কারও ভাই, কারও ভাতিজা, কারও বন্ধু। আমাদের গ্রাম থেকে ৫৩ বছরেও কোনো চেয়ারম্যান পাইনি। এবার আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ এই ইউনিয়নের সাধারণ মানুষের কামলা হিসেবে পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমার দাদা আলহাজ্ব কায়কোবাদ এই মুরাদনগরের মানুষের কামলা হিসেবে কাজ করেছেন। ঠিক একইভাবে আমিও ধামঘর ইউনিয়নের মানুষের খাদেম হয়ে থাকতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে থাকব।
কৃষক ও কৃষির উন্নয়নের প্রসঙ্গ তুলে জাহাঙ্গীর আলম বাবুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে কাজ করেছেন। তিনি নির্বাচিত হলে ধামঘর ইউনিয়নে বর্তমানে চালু থাকা তিনটি সেচব্যবস্থার সেচসুবিধা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন।
মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে দিনভর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ইউনিয়নের উন্নয়ন, কৃষকের স্বার্থ রক্ষা, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যাশার বিষয়গুলো আলোuiচনায় উঠে আসে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com