শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক

কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ১২৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) মুরাদনগর উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই (নিঃ) কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)-কে আটক করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক তারু মিয়ার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও ৯টি মামলা রয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com