শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ৩ জনের ৭ দিনের কারাদণ্ড

মোঃ আশরাফুল ইসলাম :   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ৩ জনের ৭ দিনের কারাদণ্ড

মুরাদনগর উপজেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ গ্রামের ব্র্যাক ব্যাংক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশ গ্রামের নাছির মিয়ার ছেলে আমান উল্লাহ (২৫), একই গ্রামের হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৯) এবং হারুন মিয়ার ছেলে ফারুক (২৭)।

প্রশাসন সূত্রে জানা যায়, যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com