শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান

​সোহাগ মিয়া রাজবাড়ী প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

​আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ (নৌপুলিশ) এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

​অভিযান চলাকালীন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারী জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখেই জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ৩ কেজি ইলিশ মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হয়।

​সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এবং জাতীয় সম্পদ রক্ষার্থে এ ধরনের নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com