শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ) দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।

এতে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।‌ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশের তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, জামায়াতের পৌর আমীর আব্দুল মতিন, মডেল মসজিদের পেশ ইমাম মাহাবুব আলম,‌ মুয়াজ্জিন আরিফুর রহমান সহ বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার মোহতামিমরা।

সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com