উপজেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পাইকগাছা উপজেলার ৩ নং লতা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের বিজয় দশমী উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে অংশগ্রহণ করে সর্বস্তরের মানুষজন।উৎসব যার যার রাষ্ট্র সবার উপপাদ্যকে সামনে রেখে এবার লতা ইউনিয়ন কাঠামারী দুর্গা মন্দিরে পূজা উদযাপিত হয়। এ সময় বক্তৃতা দান করেন ৩ নং লতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি গাজী আমিনুল ইসলাম বাহার। তিনি তার বক্তৃতায় হিন্দু সম্প্রদায়ের এই প্রাণের উৎসবে সকলের নিরাপত্তা নিশ্চিত করে আনন্দঘন পরিবেশ নিশ্চিতে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই চেতনা ধারণ করে এবারের দুর্গাপুজো উদযাপিত হচ্ছে। আর এই দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন খুলনা ৬ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান বাপ্পি।এ সময় সম্প্রীতির বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ মান্য করে দুর্গা উৎসব সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com