সিনিয়র রিপোর্টার :আব্দুস ছালাম মোললা | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপি উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ সময় এগার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্পেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। স্পেন বিএনপি ও অঙ্গসংগঠনের ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্পেন বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্পেন বিএনপির দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত স্পেন বিএনপি’র সভাপতি হেমায়েদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাটি পরিচালনা করেন স্পেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন। এসময় গণতন্ত্রের মা, বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস ও তুলে ধরা হয়। রাষ্ট্র পরিচালনায় তাঁদের পথ অনুসরণ করে তারেক রহমান ও সফলতার শিখরে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যাক্ত করান বক্তারা ।
প্রধান অতিথি ছিলেন সাবেক স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু।
প্রধান বক্তা ছিলেন সাবেক স্পেন বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু।
বিশেষ অতিথি ছিলেন স্পেন মহানগর বিএনপির সভাপতি সোহেল মাহমুদ শামসু। বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী প্রামানিক।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি কোনোদিনই যেন তার আদর্শ থেকে বিচ্যুতি হতে না পারে এজন্য সততার সাথে নেতাকর্মীদের কাজ করার আশা ব্যাক্ত করেন।
এ সময় স্পেন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com