শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

০৫ বছরের হারিয়ে যাওয়া শিশু ফাতেমাকে মাতৃকোলে ফিরিয়ে দিল সিএমপি কোতোয়ালী থানা পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

০৫ বছরের হারিয়ে যাওয়া শিশু ফাতেমাকে মাতৃকোলে ফিরিয়ে দিল সিএমপি কোতোয়ালী থানা পুলিশ
৮৩

ফাতেমা চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতো। তারা দুই বোন, ফাতেমা বড়।

গত ২৩/০৭/২০২৬ ইং তারিখ পারিবারিক বিষয় নিয়ে মা বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে ফাতেমা তাঁর বাবাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য বাবার পিছু নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে সে বাবাকে দেখতে না পেয়ে খোঁজার উদ্দেশ্যে কিছু দূর এগিয়ে আসলে বাড়ির রাস্তা ভুলে দীর্ঘক্ষণ হেটে চলে আসে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা সতীশ বাবু লেইনে।

বাইরে বৃষ্টিতে ভিজে অন্ধকারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কান্না করার পর পথচারী সায়েম ফাতেমাকে কোতোয়ালী থানায় নিয়ে আসে। ফাতেমার তখন কাকভেজা অবস্থায় নাক ও চোখ দিয়ে পানি ঝরছিল আর পুরো শরীরে কাঁপুনি। কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে নিয়ে দ্রুত ফাতেমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে কিন্তু দুঃখের বিষয় ফাতেমা তার মামা বাবার নাম ছাড়া আর কোন কিছুই বলতে পারেনি। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সিএমপি পুলিশ কমিশনার ফাতেমার সাথে কোতোয়ালি থানায় এসে দেখা করেন কথা বলে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনারের নির্দেশে সিএমপি সকল থানাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পেইজে ফাতেমার ছবিসহ সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। পরবর্তীতে ফাতেমার পরিবার বাকলিয়া থানায় গিয়ে ফাতেমার তথ্য পেয়ে অশ্রুসিক্ত চোখে কোতোয়ালী থানায় ছুটে আসে। কোতোয়ালী থানা পুলিশ শিশু ফাতেমাকে সেবা যত্ন দিয়ে তাঁর বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com