উজিরপুর প্রতিনিধিঃ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৮নং ওয়ার্ডে ব্যপক আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বিকেলে মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহার মিনি বার ফুটবল লিগ-২০২৬ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ রাড়ীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভূঁইয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী শহিদ হাওলাদার, ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রিপন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন ভুঁইয়া। সাধারন সম্পাদক রেজাউল মৃধা, ৯নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ কাওসার বেপারী। ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি
মোঃ মামুন হাওলাদার মোঃ হাফিজ রাড়ি,মোঃ লালন হাওলাদার, মোঃ মফিজুল মৃধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। পরিশেষে প্রধান অতিথি উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানসহ উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে।
নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চাই পারে যুব সমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিকভাবে গঠন করার পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ্য-সুন্দর সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com