শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় বিএনপি নেতা স্বপনকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ

শফিকুল ইসলাম বাদল   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় বিএনপি নেতা স্বপনকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। শনিবার দুপুরে কসবার তিনলাখপীর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

শরিফুল হক স্বপন বলেন, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস ও তাঁর অনুসারীরা দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত হওয়া এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের এপিএস হানিফ তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাঁর দাবি, এ নিয়ে আগামীকাল কসবা শহরে একটি প্রস্তুতি সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ও তাঁর অনুসারীরা সতর্ক রয়েছেন বলেও জানান।

স্বপন বলেন, “গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি জেল-জুলুমসহ বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছি। কোনো অন্যায়ের কাছে মাথানত করিনি। এখন আমাকে রাজনৈতিকভাবে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আবারও ষড়যন্ত্র ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।” তিনি নিজেকে কসবার একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, তাঁর মরহুম পিতা জহিরুল হক (বিএ) কসবা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

শরিফুল হক স্বপনের আরও দাবি, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে ঈর্ষান্বিত হয়ে ইলিয়াস ও তাঁর অনুসারীরা তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্বপন। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ইলিয়াসের বক্তব্য পাওয়া যায়নি এদিকে, শরিফুল হক স্বপনের অভিযোগের বিষয়ে কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. ইলিয়াসের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবারই নম্বরটি ব্যস্ত পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগে নাম আসা সংসদ সদস্য মুশফিকুর রহমানের এপিএস হানিফের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com