শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পৃথক সড়ক দূর্ঘনায় নিহত ২, আহত ১০

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পৃথক সড়ক দূর্ঘনায় নিহত ২, আহত ১০

গাইবান্ধার পৃথক দু’টি স্থানে যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির কারণে প্রাণ হারিয়েছেন এক কলেজ হিসাব রক্ষকসহ এক মাইক্রোবাসচালক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় এই দু’টি পৃথক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক গোলাম রব্বানী (৩৫) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে মাইক্রোবাসচালক মাসুদ রানা (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোলাম রব্বানী তাঁর শিশু সন্তানকে জেলা শহরের পশ্চিমপাড়ার আশ-শিফা মাদ্রাসায় রেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছলে ঢাকা-গামী ‘ফাতেমা কোচ’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই ঘটনার ঠিক আধঘণ্টা পর সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া এলাকায় সাঁকো ব্রিজের কাছে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ‘আলহামরা পরিবহনে’র একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে চালক মাসুদ রানার মরদেহ উদ্ধার করেন। এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামের একজনসহ বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনা দু’টিতে আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার চেষ্টা চলছে এবং দুই মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও নিহতের সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com