শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ (চৌষট্টি) জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ (দুই) জন-সর্বমোট ৬৬ (ছেষট্টি)টি পদে জনবল নিয়োগের কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২১ আগস্ট ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই তারিখের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com