শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

সিলেটের গোয়াইনঘাটে বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অফিসার তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অফিসের অফিস সহকারী জিল্লুর রহমান।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাতাব উদ্দিন আহমদ, সহসভাপতি তাজ উদ্দিন তাজু, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন এবং কোষাধ্যক্ষ মস্তাক।

কমিটির অন্যান্য সদস্য হলেন—আমিনুর রশিদ, মরতুজ আলি, আঃ মতিন, রমিজ, মহিলা সদস্য মরিয়ম বেগম, নফিজা, বুশরা ও হামিদা।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com