এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো। | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগীতে ফাতেমা জাহান মিতি (১৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তিন সৌদিয়া এলাকায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিতি ওই এলাকার মো. হারুনের মেয়ে।
মিতির পরিবার সূত্রে জানা যায়, মিতির স্বামী প্রবাসে থাকেন। এ কারণে সে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই থাকেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান মিতি। সকাল খাবার খেতে না আসায় তাকে ডাকতে শয়নকক্ষে যান মিতির মা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। সে বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। পরে স্বজনেরা তাঁকে নামিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দিলে চিকিৎসক দেখে তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com