শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় অনিয়ম তান্ত্রিক ভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর অর্থদন্ড

জলঢাকা প্রতিনিধি :-   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় অনিয়ম তান্ত্রিক ভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর অর্থদন্ড

নীলফামারী জলঢাকায় অনিয়ম তান্ত্রিক ভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আওতায় সার ব্যবসায়ীর ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ১৫ বস্তা জব্দকৃত সার সরকারি মুল্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

১২ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপুতী বাজারের সার ব্যবসায়ী বাবুল ইসলাম (২৮) এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন তিনি। সূত্রমতে বালাগ্রাম চৌপুতি বাজারের সার ব্যবসায়ী শাফিন ইসলাম পার্সবর্তী গংগাচড়া উপজেলা হইতে ডিএবি সার কালো বাজারের মাধ্যমে নিয়ে এসে জলঢাকা উপজেলাসহ পার্সবর্তী ডিমলা উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চড়া দামে বিক্রি করে আসছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে তিস্তা নিউজ টিভির ব্যবস্থাপক পরিচালক এমদাদুল হক ডালিয়া রোড মহাসড়কের চাপাঁনী জোড়াব্রীজ এলাকায় আটক করে স্থানীয় ইউএনও, কৃষি অফিসার ও থানা পুলিশে খবর দেয়।

তৎক্ষনাৎ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি, কৃষি অফিসার মিজানুর রহমান, আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান ও বিএস জুয়েল সহ অনেকে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত করেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা নগদ অর্থদন্ড করেন এবং জব্দকৃত ১৫ বস্তা ডিএবি সার উপস্থিত কৃষকদের মাঝে সরকারি ১০৫০ টাকা মুল্যে খোলা বাজারে বিক্রি করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, অনিয়ম তান্ত্রিক ভাবে সার সংরক্ষণ মজুদ ও বিক্রির প্রমান পাওয়ায় অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড করা হয়েছে এবং এ অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com