শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বদিউজ্জামান রাজাবাবু:   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
১১

চাঁপাইনবাবগঞ্জে যানবহনের ধাক্কায় লুসি বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত লুসি বেগম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে নায়ালাভাঙ্গা ইউনিয়ন ঝিল্লি পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  গোলাম কিবরিয়া জানান,  লুসি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।  ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে সম্ভবত রাস্তা পারাপার হওয়ার সময় কোনো একটি যানবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com