শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জমি নিয়ে বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর ও হামলা: সাবেক মেম্বার সহ আহত ৫

নাজমুল হাসান:   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমি নিয়ে বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর ও হামলা: সাবেক মেম্বার সহ আহত ৫

কুমিল্লার মুরাদনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

আদালতে মামলা চলমান থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর সরকারি রাস্তা পরিমাপের সময় ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। ২০ অক্টোবর মুরাদনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মোহাম্মদ নায়েব আলীর পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১২ ডিসেম্বর প্রতিপক্ষের লোকজন তাঁদের একটি টিনের ঘর, রান্নাঘর, গোয়ালঘর ও পাকা শৌচাগার ভাঙচুর করে প্রায় দুই শতক জমি দখল করেন। এ ঘটনায় নায়েব আলী আদালতে মামলা করেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৫ মে আরও দুটি বাড়ি তারকাঁটা ও সিমেন্টের পিলার দিয়ে ঘিরে দখলের অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি বলে দাবি পরিবারের।

পরিবারটির ভাষ্য, সর্বশেষ গত ১৮ অক্টোবর সরকারি রাস্তা পরিমাপের সময় কয়েকজনের উপস্থিতিতে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে নায়েব আলী, তাঁর মেয়ে তাছলিমা ও জামাতা জামাল হোসেন আহত হন। অভিযোগ অনুযায়ী, নায়েব আলীকে শাবল দিয়ে আঘাত করা হয় এবং মারধরে তাঁর দুটি দাঁত পড়ে যায়। তাছলিমাকে মারধরের পাশাপাশি তাঁর গলায় থাকা প্রায় এক ভরি চার আনা ওজনের সোনার চেইন ও একটি মুঠোফোন নিয়ে যাওয়া হয়। জামাল হোসেনকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।

আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নায়েব আলীকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার কুচাইতলী হাসপাতালে পাঠানো হয় বলে পরিবারটি জানায়।

ভুক্তভোগী পরিবার এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দখল হওয়া জমি ও বসতভিটার অধিকার ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com