জলঢাকা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারীর জলঢাকায় প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করে প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণের কথা থাকলেও ডিলারের গাফিলতির কারনে ব্যবসায়ীদের কবলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষকরা।
এমন অভিযোগ উঠেছে সার ডিলার মুয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোশফিকুর রহমানের বিরুদ্ধে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর স্বপ্নন বাজার মুয়াজ এন্টারপ্রাইজের সামনে জব্দ করা সার বিতরণের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সরেজমিনে ২৫ বস্তা সার একটি ভ্যানে উঠানো দেখে জিজ্ঞেসা করলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসেন আলী বলেন, এখানে ৫ জন কৃষকের সার আছে। তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায়, ২ জন ব্যাবসায়ীর ২৫ বস্তা সার।
স্থানীয় সার ব্যবসায়ী মোরছালিন ইসলাম বলেন, ২৫ বস্তা সারের মধ্যে আমার ১০ বস্তা সার আছে। আমি কৃষক না মুলত একজন সার ব্যবসায়ী। ওদের নাকি সার নেয়ার লোক নাই। পরবর্তীতে সংবাদকর্মীদের উপস্থিতিতে অটোভ্যানে তোলা ২৫ বস্তা সার নামিয়ে গোডাউনের ভেতরে রাখা হয়।।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আগে আমি জানবো, তারপর বক্তব্য দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, বিষয়টি যেহেতু আমি অবগত হয়েছি। খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com