শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন, জেলার সমসাময়িক বিভিন্ন বিষয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করতে হবে। সমাজের ভালো ও মন্দ—উভয় দিকই বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং নিরপেক্ষ সাংবাদিকতার বিকাশে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। গণমাধ্যম সমাজের দর্পণ, তাই জনস্বার্থে সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সভায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, নির্বাহী সদস্য আবু আবদুল্লাহ, সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, কসবা উপজেলা সাংবাদিক ইউনিয়নের মোবারক হোসেন চৌধুরী নাছির এবং বিজয়নগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের আবদুল্লাহ আল হৃদয় উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং জেলার উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com