সুজন আলী | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ফরিদপুর গ্রামে দেখা মিলেছে একটি বিরল প্রজাতির মুখপোড়া হনুমানের।
শনিবার ১১ (জুলাই ) সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে প্রথম দেখতে পান। এর আগে ওই এলাকায় বিভিন্ন সময়ে বানর দেখা গেলেও মুখপোড়া হনুমান আসার ঘটনা এবারই প্রথম। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ হনুমানটিকে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী ও উৎসুক গ্রামবাসী বন্যপ্রাণীটির সুরক্ষার কথা চিন্তা করে দড়ি দিয়ে সেটিকে আটকে রাখেন। লোকালয়ে হনুমান আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ফরিদপুর গ্রামে ভিড় জমান। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে বা দলছুট হয়ে সীমান্ত এলাকা কিংবা কোনো বনাঞ্চল থেকে হনুমানটি লোকালয়ে চলে এসেছে।
খবর পেয়ে ঠাকুরগাঁও বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হনুমানটি উদ্ধার করে। বন বিভাগের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, “সংবাদ পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং হনুমানটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। এরপর ঠাকুরগাঁও সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে হনুমানটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com