আসাদুজ্জামান তালুকদার | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘ প্রতীক্ষিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (সাবেক শেহাবি) স্থাপন প্রকল্পের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজে ‘হরিলুট’ ও ব্যাপক অনিয়মের অভিযোগে প্রকল্পটির অনুমোদন স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। বুধবার ( ৪ নভেম্বর) তারিখে অনুষ্ঠিত একনেক সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর নেত্রকোণার স্থানীয় বাসিন্দা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজের নামে কোটি কোটি টাকা হরিলুটের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় সচেতন মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা সন্তোষ প্রকাশ করে নানা মন্তব্য করছেন।
ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই একে “লুটেরাদের বিরুদ্ধে জনগণের নৈতিক জয়” হিসেবে আখ্যা দিয়েছেন।
সাধারণ নেটিজেনদের দাবি, যেন প্রকল্পটির পূর্বের সকল অনিয়ম তদন্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে যাত্রা শুরু করলেও দীর্ঘ সময়েও বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয় মানুষের ক্ষোভ তীব্র হচ্ছিল একনেকের এই নতুন সিদ্ধান্তের পর নেত্রকোণাবাসীদের মাঝে আনন্দের রোল পড়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com