শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের ঢেউটিন প্রদান

সোহাগ মিয়া   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দৌলতদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের ঢেউটিন প্রদান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে চার বান ঢেউটিন সহায়তা প্রদান করা হয়।


​স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার সাধারণ মানুষের মাঝে ‘গরিবের বন্ধু’ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে জাহাঙ্গীর খানের। সমাজের যেকোনো ভালো কাজের সাথে তিনি নিয়মিত নিজেকে সম্পৃক্ত রাখেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান।
​ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই সহায়তা প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজসেবামূলক এমন মানবিক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ জাহাঙ্গীর খানের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com