শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

শফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ হুজাইফা ও মোঃ আকরাম নামে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হুজাইফা ও আকরাম মেরকুটা গ্রামের সৌদি প্রবাসী মোঃ আক্কাস মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় তারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই বছর বয়সী যমজ দুই ভাই হুজাইফা ও আকরাম। খেলার একপর্যায়ে তাদের বলটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বলটি আনতে গিয়ে অসাবধানতাবশত দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
এদিকে, শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচ ছেলের মধ্যে দুই যমজের মৃত্যু
নিহত শিশুদের চাচা মোঃ নোয়াব মিয়া জানান, তার ভাইয়ের কোনো মেয়ে নেই, পাঁচ ছেলে রয়েছে। শখ করে এক ছেলের নাম রাখা হয়েছিল মোঃ হুজাইফা। কিন্তু মঙ্গলবার সকালে পানিতে ডুবে হুজাইফা ও আকরামের মৃত্যু হয়েছে।
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। সন্তান হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বেদনা।
দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেরকুটা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু দুটির এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে, নিহত দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com