শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়ার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়ার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হুসাইন জাকির নিজ অর্থায়নে সড়কের গর্ত ভরাট করে জনদূর্ভোগ লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন। তার মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের ১নং ওয়ার্ডের কচুয়া মিয়ার বাজার সড়কের দীর্ঘ দিন যাবত সৃষ্টি হওয়া বড় বড় গর্ত নিজস্ব অর্থায়নে ভরাট করেন।

সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের দীর্ঘদিন দরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্ত ভরাটের ফলে এখন সড়কটিতে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা জানান, মোহাম্মদ হুসাইন জাকির ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার ও ছোট-বড় অনেক সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মোহাম্মদ হুসাইন জাকির বলেন, ১০ নং গোহট উত্তর ইউনিয়নের সন্তান হিসেবে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের হৃদয়ে স্থান দেয়, তাহলে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আমি যেমন আমার বাবা-মাকে ভালোবাসি, ঠিক তেমনি ইউনিয়নের মানুষকেও নিজের পরিবারের সদস্য মনে করি। ইউনিয়নের মানুষের কোনো সমস্যা বা দূর্ভোগের কথা শুনলেই আমি দ্রুত সেখানে ছুটে যাই এবং সমাধানের চেষ্টা করি।

মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি ইউনিয়নের সর্বস্তরের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com