শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে এসএসসিতে শূন্য পাস, চার পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য দিনাজপুর বোর্ডে শূন্য পাস ২২ বিদ্যালয়, তালিকায় পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

মোঃ রাহিজুল ইসলাম   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে এসএসসিতে শূন্য পাস, চার পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য  দিনাজপুর বোর্ডে শূন্য পাস ২২ বিদ্যালয়, তালিকায় পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়টির চারজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ড প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বোর্ডের অধীনে এবার শতভাগ অকৃতকার্য বা শূন্য পাসের বিদ্যালয়ের সংখ্যা ২২টি। এর মধ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়টি থেকে চলতি বছর চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, চারজনই অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

এ বিষয়ে পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ে। নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এবারের ফলাফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ বছর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন।

তিনি আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আরও জোরদার করা গেলে ভবিষ্যতে এ ধরনের ফলাফল এড়ানো সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com