শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে সমবায় আতঙ্ক: একের পর এক পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ।

মাসুদ রায়হান   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে সমবায় আতঙ্ক: একের পর এক পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ।

যশোরের মনিরামপুর উপজেলার হরিনা গ্রামে একের পর এক সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় এলাকায় চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। অল্প সময়ের ব্যবধানে একই গ্রামের দুটি সমবায় সমিতিকে ঘিরে এমন অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে সমবায় ব্যবস্থার প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই হরিনা গ্রামের একটি সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে কয়েকশ গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীরা মনিরামপুর থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এরই মধ্যে একই গ্রামের নব জীবন কৃষি সমবায় সমিতির পরিচালক সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধেও গ্রাহকদের প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় ও আমানতের নামে অর্থ সংগ্রহ করা হলেও বর্তমানে অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, নিবন্ধিত সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সমবায় ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও সমবায় অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে উল্লেখ্য, নব জীবন কৃষি সমবায় সমিতির পরিচালক সঞ্জিত বিশ্বাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com