শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত, আহত ২

সুজন আলী   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইএসডিও কর্মকর্তা নিহত, আহত ২

ঠাকুরগাঁও-দিনশাজপুর মহাসড়কের বন বিভাগ কার্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আল্লাহর দান মা-বাবার দোয়া’ নামের একটি ট্রাক সেটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিপন চন্দ্র নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com