আসাদুজ্জামান তালুকদার : | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার আলোচিত শিশু জান্নাতুন হত্যাকান্ডের প্রধান আসামী বিএনপি নেতা মজিবুর রহমান রবিবার (১ নভেম্বর) বিকেলে মুখ খুলেছেন সাংবাদিকদের কাছে ।
এসময় কলমাকান্দা থানার কৈলাটি ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বলেন, জান্নাত হত্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিতে পারেনি। আমাদের মামলায় ফাঁসিয়ে ধান লুটের চেষ্টা করে আরশাদ, তখন সাংবাদিকরা সে তথ্য উদ্ঘাটন করতে গেলে সাংবাদিকদের মব তৈরী করে মারধোর করে এমনকি সাংবাদিকদের মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। আমি মিথ্যা মামলায় জামিনে এসেছি। এখন সে মিথ্যা অভিযোগ করে আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ৪ মে বিকাল থেকে শিশু জান্নাতুল নিখোঁজ হয়। ২ দিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের ধানক্ষেত থেকে মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই দিনই হুগলী গ্রামের বাসিন্দা শিশুটির বাবা থানায় অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা করেন।
এরই ধারাবাহিকতায় রোববার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামিনে এসে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ তুলেন মামলার বাদী ও শিশু জান্নাতুলের বাবা আরশাদ মিয়া। এসময় নিহত শিশুটির মা ইয়াসমীন আক্তার, পরিবারের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com