ফখরুল ইসলাম স্টাফ রিপোর্টার: | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে নতুন লাল-সবুজ বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত গণপরিবহনের অভাবে এই রুটের যাত্রীদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। নতুন বাস সার্ভিস চালুর ফলে নিয়মিত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে।
উপস্থিত ছিলেন লাল-সবুজ বাসের পরিচালক, ফেরদাউস , হাজী বেলাল সহ আরো অনেকে।
স্থানীয় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে সময়মতো যানবাহন না পাওয়া, অতিরিক্ত ভাড়া এবং গাদাগাদি করে চলাচলের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হতো। নতুন লাল-সবুজ বাস সার্ভিস চালু হওয়ার পর এসব সমস্যার অনেকটাই কমেছে বলে তারা জানান।
যাত্রীরা আশা প্রকাশ করে বলেন, বাসগুলো নিয়মিত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করলে এই রুটের মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি বাসের সংখ্যা বৃদ্ধি এবং সেবার মান ধরে রাখারও দাবি জানান তারা।
স্থানীয়দের মতে, নতুন এই বাস সার্ভিস শুধু যাত্রীদের দুর্ভোগ কমাবে না, বরং মুরাদনগর ও কোম্পানীগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com