মোঃ সবুর খাঁন | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বাইছাড়া গ্রামের পূর্ব পাড়ার সন্তান, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মূন্সী’র সহধর্মিণী গতকাল ০৩ই আগষ্ট সকালে সোমবার রাজধানী মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে (ICU) লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ছেড়ে পরপারে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্বামী, মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে চলে গেছেন। মরহুমার এই আস্কমিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক বার্তায় উপজেলা যুবদল নেতার সহধর্মিণীর মৃত্যুতে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন ও সম্পাদক আব্দুল সাত্তার পাঠানসহ সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সোমবার বিকেলে বাইছাড়া দারুস সালাম পুরাতন মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com