তাজ মাহমুদ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
০২ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ বুধবার সকাল ১০ টাং লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি দুর্নীতি দমন কমিটি, রাঙ্গামাটি সমন্বিত জেলার সহযোগিতায় ও লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

‘
লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি এখলাস মিয়া খানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, উপজেলা কৃষি অফিসার ওয়াসিফ রহমান প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাশ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। তারমধ্যে মাইনীমুখ মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ স্থান অর্জন করে এবং মাইনীমুখ মডেল হাই স্কুলের সুমাইয়া জান্নাত শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com