শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গতকাল (২২/৭/২৬) বিকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খাজানগর পৌর কেন্দ্রীয় কবরস্থানের সংস্কারকৃত সড়কের উদ্বোধন করেন।
এ সময় এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন- “মানুষের শেষ ঠিকানা কবরস্থান। তাই কবরস্থানের মতো গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ও গুরুত্ব দিতে হবে। নবীনগরের প্রতিটি এলাকায় জনগণের প্রয়োজন বিবেচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
নাগরিকদের দুর্ভোগ লাঘব ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি আমিরুল ইসলাম আমির, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক ছাদির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অনন্ত হীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com