ভ্রাম্যমান প্রতিনিধি : | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তিনি ঐতিহ্যবাহী হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পরে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় ও বিদ্যালয় পরিচালনার বিষয়ে সহযোগিতা কামনা করেছেন। শফিউল আলম দোলন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউজ কভারেজ দায়িত্বে রয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার কৃতি সন্তান। এছাড়াও তিনি একাধিক বার বিএফইউজে-(বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)এর সহকারী মহাসচিব ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এ.কে.এম.মোহাম্মদ আলী, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক, মো: জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের পত্রিকার মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক মানবজমিনের মিসবাহ উদ্দিন মানিক, দৈনিক নয়া সংবাদের মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, দৈনিক জনতার শাহীন আহমেদ, দৈনিক আমার দেশ ও মোহনা টিভির উজ্জ্বল কুমার সরকার, দৈনিক আমাদের সময়ের মো: খায়রুল ইসলাম, রূপালী বাংলাদেশের সাগর মিয়া,দৈনিক গণকণ্ঠের মশিউর রহমান চন্দন,দৈনিক সংগ্রামের মোঃ শামছুল হক, সাংবাদিক নাজমুল ফয়েজ টুটুল, জনতার কণ্ঠস্বরের মো: খায়রুল আহসান, এনটিবিটির মোঃ শামীম মিয়া,প্রাইম টিভির মো: জাকারিয়া আলম, দেশ বুলেটিনের মো: একরাম হোসেন প্রমুখ।
সাংবাদিক শফিউল আলম দোলন সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যারা এ পেশায় নিয়োজিত রয়েছেন তাঁরা নিজের খেয়ে অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তিনি এও বলেন, এ পেশায়ও অসৎ লোকেন বেশ দাপট রয়েছে।
পেশাদারিত্ব বজায় রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকতে গিয়ে অনেক সাংবাদিক বিপদগ্রস্থ হচ্ছেন। সে জন্য সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com