শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্ষিপ্ত নাতির নির্মম আঘাত : ঘটনাস্থলেই দাদির মৃত্যু, ঘাতক আটক

আনোয়ার হোসেন,   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষিপ্ত নাতির নির্মম আঘাত : ঘটনাস্থলেই দাদির মৃত্যু, ঘাতক আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইড় গ্রামে বুধবার দুপুরে পারিবারিক কলহের জেরে আপন নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৬) নির্মমভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার বৃদ্ধ দাদা আব্দুল করিম (৭১)। নিহতের হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলার মতো বর্বরোচিত এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ওই পরিবারে অশান্তি ও কলহ চলছিল। বুধবার দুপুরে স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে দাদা-দাদির সঙ্গে নাতি শাকিল মিয়ার (২৫) এর কথা-কাটাকাটি হয়। উত্তেজনার একপর্যায়ে নাতি ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বৃদ্ধ দাদা ও দাদির ওপর অতর্কিত হামলা চালায়।

হত্যাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফেরেজা বেগম ও আব্দুল করিম রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দাদির গাল ও গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাদি ফেরেজা বেগমের মৃত্যু হয়। অন্যদিকে, দাদা আব্দুল করিমের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।

এদিকে, ঘটনার পর পরই পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক নাতিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com